মধ্যপ্রাচ্যের রন্ধনশৈলীর ‘টেস্ট অব অ্যারাবিয়া’ নিয়ে এলো দ্য ওয়েস্টিন ঢাকা

প্রাইম পার্টনার ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘টেস্ট অব অ্যারাবিয়া’ নামে একটি আরবিয়ান ফুড ফেস্টিভ্যাল, যেখানে মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ রন্ধন ঐতিহ্য, খাঁটি স্বাদ এবং যুগ যুগ ধরে মুগ্ধকর খাবারের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে ৮ আগস্ট পর্যন্ত দ্য ওয়েস্টিন ঢাকার স্বনামধন্য রেস্তোরাঁ সিজনাল টেস্টে অনুষ্ঠিতব্য এই উৎসবে অতিথিরা আরব বিশ্বের কিংবদন্তিতুল্য রান্নাঘরের অনুপ্রেরণায় প্রস্তুত ব্যতিক্রমধর্মী সব খাবারের স্বাদ গ্রহণের মাধ্যমে এক অবিস্মরণীয় গ্যাস্ট্রোনমিক ভ্রমণের অভিজ্ঞতা লাভ করবেন।
বুধবার (২৯ জুলাই) দ্য ওয়েস্টিন ঢাকার লেভেল ২৩-এ অবস্থিত প্রেগো রেস্তোরাঁয় আয়োজিত এক বিশেষ প্রেস মিট ও মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের মাধ্যমে ‘টেস্ট অব অ্যারাবিয়া’ উদ্বোধন হয়। এতে কূটনৈতিক অঙ্গনের বিশিষ্ট প্রতিনিধি, করপোরেট ব্যক্তিত্ব, এভিয়েশন খাতের অংশীদার, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশে নিযুক্ত মিশর আরব প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মি. ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড অফিসের পরিচালক রাশেদ আল-মালি আল-জাবি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, এয়ার অ্যারাবিয়া বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মো. মবিন রশিদ, দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার জেনারেল ম্যানেজার গ্যারি ফারস্টাড এবং দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মামুনুর রহমান শুমন।
উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তিতে অতিথিদের জন্য আয়োজন করা হয় একটি বিশেষ টেস্টিং সেশন, যেখানে উৎসবজুড়ে পরিবেশিত হতে যাওয়া নির্বাচিত সিগনেচার পদগুলোর স্বাদ গ্রহণের সুযোগ করে দেওয়া হয়। উৎসবে খাঁটি আরবীয় স্বাদের অনন্য আবহ তুলে ধরতে বাংলাদেশে অবস্থানরত মিশর আরব প্রজাতন্ত্রের খ্যাতনামা শেফ মাহমুদ আবদেল ফাত্তাহ যুক্ত হয়েছেন দ্য ওয়েস্টিন ঢাকার এক্সিকিউটিভ শেফ শপন রোজারিও এবং হোটেলের অভিজ্ঞ রন্ধনশিল্পী দলের সঙ্গে। তাদের সম্মিলিত দক্ষতায় সাজানো হয়েছে এক ব্যতিক্রমধর্মী মেনু, যা আরব বিশ্বের বৈচিত্র্যময় রন্ধন ঐতিহ্যকে নিখুঁতভাবে তুলে ধরবে।
উৎসবে অতিথিরা মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য রন্ধনভ্রমণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সমৃদ্ধ বুফেতে পরিবেশন করা হবে আরব অঞ্চলের জনপ্রিয় ও স্বাক্ষরধর্মী নানা পদ, যার মধ্যে রয়েছে সিগনেচার ক্যামেল কাবসা, ক্যামেল তাজিন, সুলতান’স ক্যামেল মজবুস, ল্যাম্ব কুজি, চিকেন মান্দি, মিক্সড গ্রিলস এবং লাইভ ডোনার কাবাব ও শাওয়ারমা স্টেশন। এ ছাড়াও থাকবে মুখরোচক ঐতিহ্যবাহী মেজে, সদ্য বেক করা আরবি রুটি এবং খাঁটি আরবীয় ডেজার্টের সমৃদ্ধ আয়োজন। প্রতিটি পদ অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সঙ্গে প্রস্তুত করা হয়েছে, যাতে অতিথিরা আরব বিশ্বের প্রাণবন্ত স্বাদ ও আন্তরিক আতিথেয়তার প্রকৃত অভিজ্ঞতা লাভ করতে পারেন।
‘টেস্ট অব অ্যারাবিয়া’ বুফে ডিনার ৩০ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দ্য ওয়েস্টিন ঢাকার সিজনাল টেস্ট রেস্তোরাঁয় পরিবেশিত হবে। প্রতি অতিথির জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৪৫০ টাকা (নেট)।
উৎসব উপলক্ষে কৌশলগত অংশীদারদের সহযোগিতায় অতিথিদের জন্য থাকছে আকর্ষণীয় বিশেষ অফার। প্রাইম পার্টনার ব্র্যাক ব্যাংক পিএলসি নির্বাচিত ব্র্যাক ব্যাংক কার্ডের মাধ্যমে বাই ১ গেট ৩, বাই ১ গেট ২ এবং বাই ১ গেট ১ ফ্রি-সহ বিশেষ ডাইনিং সুবিধা প্রদান করছে। পাশাপাশি আরও ২২টি অংশগ্রহণকারী ব্যাংকের নির্বাচিত কার্ডেও থাকবে আকর্ষণীয় অফার। এ ছাড়া এয়ার অ্যারাবিয়া উৎসব চলাকালে অনুষ্ঠিত র্যাফেল ড্র-এর গ্র্যান্ড প্রাইজ হিসেবে সৌভাগ্যবান এক বিজয়ীকে দুজনের জন্য ঢাকা–শারজাহ–ঢাকা রুটের একটি বিনামূল্যের রিটার্ন এয়ার টিকিট উপহার দেবে। ফলে অতিথিরা আরও বেশি মূল্য সংযোজিত ও স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
আসনসংখ্যা সীমিত হওয়ায় আগাম টেবিল সংরক্ষণের জন্য অতিথিদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন: +৮৮০ ১৭৩০ ৩৭৪৮৭১ অথবা +৮৮০ ১৭৯৯ ৯৮৭৫৫৫।
দ্য ওয়েস্টিন ঢাকার সিগনেচার আরবীয় রন্ধনোৎসব ‘টেস্ট অব অ্যারাবিয়া’-এর প্রাইম পার্টনার ব্র্যাক ব্যাংক পিএলসি।
.png)





