logo
Advertisement

মালয়েশিয়া হেলথকেয়ার উইক ২০২৬: বাংলাদেশ-মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা সম্পর্ক জোরদারে উদ্যোগ

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
মালয়েশিয়া হেলথকেয়ার উইক ২০২৬: বাংলাদেশ-মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা সম্পর্ক জোরদারে উদ্যোগ
মালয়েশিয়া হেলথকেয়ার উইক ২০২৬।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা এবং মেডিকেল ট্যুরিজমের সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশে মালয়েশিয়া হেলথকেয়ার উইক ২০২৬ শুরু করেছে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (MHTC)। মালয়েশিয়ার পাঁচটি শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং বাংলাদেশের অংশীদার Irving Aviation Limited-এর সহায়তায় এ আয়োজন করা হচ্ছে।

১৬ সেপ্টেম্বর ঢাকার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে Discover Malaysia Healthcare Corporate Networking Dinner-এর মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এতে মালয়েশিয়ান হাইকমিশন, MHTC, মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতাল, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পেশাজীবী, করপোরেট নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. হাজওয়ান হাসনল দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবা খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর গুরুত্বও তুলে ধরেন তিনি।

MHTC-এর হেড অব ডেভেলপমেন্টাল মার্কেট মি. মুহাম্মদ হিজামি আইজাত চে হারুন মালয়েশিয়ার উন্নত স্বাস্থ্যসেবা সক্ষমতা তুলে ধরেন। আন্তর্জাতিক রোগীদের জন্য স্বাস্থ্যসেবা সংযোগ আরও সম্প্রসারণে MHTC-এর বিভিন্ন উদ্যোগের কথাও জানান তিনি।

মালয়েশিয়া হেলথকেয়ার উইকের অংশ হিসেবে MHTC-এর সঙ্গে পাঁচটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হলো Alpha IVF & Women’s Specialists, KPJ Ampang Puteri Specialist Hospital, IHH Healthcare Malaysia, KL Fertility & Gynecology Centre এবং Sunway Medical Centre, Sunway City Kuala Lumpur।

১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) অনুষ্ঠিত Asian Tourism Fair 2026-এ প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। ICCB-এর হল ২-এর ১৫ থেকে ১৯ নম্বর বুথে মালয়েশিয়া হেলথকেয়ার প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। প্যাভিলিয়নটি উদ্বোধন করেন মি. হাজওয়ান হাসনল।

আয়োজনের অংশ হিসেবে মালয়েশিয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম সফর করবে। সেখানে স্থানীয় চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী, ব্যবসায়ী এবং সম্ভাব্য অংশীদারদের সঙ্গে প্রতিনিধিদলের মতবিনিময়ের কথা রয়েছে।

মালয়েশিয়া হেলথকেয়ার উইক ২০২৬-এর মাধ্যমে দুই দেশের স্বাস্থ্যসেবা খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।