logo
Advertisement

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জিতলেন মুন্সিগঞ্জের রাজন

এশিয়া পোস্ট নিউজ
রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জিতলেন মুন্সিগঞ্জের রাজন
ছবি: সংগৃহীত

রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনে এবার লাখ টাকা উপহার জিতলেন মুন্সিগঞ্জ শহরের ব্ল্যাক ওয়ান শপের স্বত্বাধিকারী মো. রাজন। রিমার্কের পণ্য কিনে ক্যাম্পেইনে অংশ নিয়ে ভাগ্যবান বিজয়ী হন তিনি। বিজয়ী রাজনের হাতে এক লাখ টাকার উপহার তুলে দেন জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

Advertisement

উপহার তুলে দিতে রোববার (২৩ আগস্ট) বিকেলে মুন্সিগঞ্জ শহরের সিপাহীপাড়ার মজিবর রহমান সুপার মার্কেটের ব্ল্যাক ওয়ান শপে যান জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সেখানে আয়োজিত অনুষ্ঠানে মো. রাজনের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন তিনি।

এ সময় রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমান, রিজিওনাল সেলস ডিরেক্টর মোতাহার হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যবসায়িক অংশীদার ও বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। দীঘিকে একনজর দেখতে অনুষ্ঠানে ভিড় করেন স্থানীয় দর্শনার্থীরাও। তাকে ঘিরে পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

বিজয়ী মো. রাজনের হাতে এক লাখ টাকার চেক তুলে দিয়ে প্রার্থনা ফারদিন দীঘি বলেন, রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের জন্য আনন্দ ও উৎসাহের একটি উদ্যোগ। এমন আয়োজনে অংশ নিয়ে বিজয়ীর হাতে উপহার তুলে দিতে পেরে আমি আনন্দিত। রিমার্কের চমৎকার সব আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমারও ভালো লাগে। আমি নিজেও রিমার্কের পণ্য ব্যবহার করি এবং মানসম্মত এসব পণ্য ব্যবহারের জন্য অন্যদেরও উৎসাহিত করি।

মাত্র ২ হাজার টাকার রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জিতে নেন ব্ল্যাক ওয়ান শপের স্বত্বাধিকারী মো. রাজন। এক লাখ টাকা উপহার পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। এ ধরনের উদ্যোগ বিক্রেতাদের মধ্যে যেমন আনন্দ ও উৎসাহ তৈরি করছে, তেমনি রিমার্কের পণ্যের প্রতি মানুষের আগ্রহও বাড়াচ্ছে। রিমার্কের মানসম্মত পণ্য ও বিক্রেতাদের জন্য এমন উদ্যোগ আমাদের মতো ব্যবসায়ীদের আরও উৎসাহিত করছে।’

রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন বলেন, সারা দেশের বিক্রেতাদের সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করা এবং বিক্রয় কার্যক্রমে গতি আনতেই ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন চালু করা হয়েছে। এ ধরনের উদ্যোগ বিক্রেতাদের আরও উৎসাহিত করার পাশাপাশি রিমার্কের সঙ্গে তাঁদের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ককে আরও দৃঢ় করবে।

তিনি আরও বলেন, ক্যাম্পেইনে অংশ নেওয়া প্রত্যেকেই আমাদের কাছে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমরা আশা করছি, পরবর্তী ধাপগুলোতেও বিপুলসংখ্যক বিক্রেতা অংশগ্রহণ করবেন এবং আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

রিমার্কের রিজিওনাল সেলস ডিরেক্টর মোতাহার হোসেন বলেন, বিক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা এবং তাদের ব্যবসায়িক কার্যক্রমে বাড়তি উৎসাহ তৈরি করতেই ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন চালু করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রেতাদের কাছ থেকে ক্যাম্পেইনটি ব্যাপক সাড়া পাচ্ছে।

রিমার্ক সূত্রে জানা গেছে, বিক্রেতাবন্ধুদের জন্য চালু করা ‘আপনজন-০১ ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের আওতায় দেশের বিভিন্ন প্রান্তের তালিকাভুক্ত রিটেইলাররা ন্যূনতম ২ হাজার টাকার রিমার্কের পণ্য ক্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাচ্ছেন। ক্যাম্পেইনে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার, তাৎক্ষণিক ক্যাশব্যাক, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার জয়ের সুযোগ রয়েছে।

রিমার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন ডিজিটাল ও কম্পিউটারাইজড ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হচ্ছে।

গত ৩ জুন শুরু হওয়া ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের প্রথম ধাপ আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। নির্ধারিত শর্ত পূরণকারী বিক্রেতারা স্বয়ংক্রিয়ভাবে এ ক্যাম্পেইনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রেতাদের মধ্যে ক্যাম্পেইনটি ইতোমধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।