logo
Advertisement

বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
ছবি : কেএফসির সৌজন্যে

বাংলাদেশে যাত্রার ২০ বছর পূর্ণ করেছে আন্তর্জাতিক ফাস্টফুড ব্র্যান্ড কেএফসি। ২০০৬ সালের সেপ্টেম্বরে রাজধানীর গুলশানে প্রথম রেস্তোরাঁ চালুর মধ্য দিয়ে দেশে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। দুই দশক পূর্তি উপলক্ষে বছরজুড়ে গ্রাহকদের জন্য বিভিন্ন অফার ও রেস্তোরাঁগুলোতে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে কেএফসি বাংলাদেশ।

কেএফসি ইয়াম ব্র্যান্ডসের একটি সহযোগী প্রতিষ্ঠান। বাংলাদেশে কেএফসির কার্যক্রম পরিচালনা করছে ট্রান্সকম ফুডস লিমিটেড।

ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, ২০ বছর আগে ট্রান্সকম গ্রুপের হাত ধরে বাংলাদেশে বিশ্বমানের এই ব্র্যান্ডটির যাত্রা শুরু হয়। সময়ের সঙ্গে এটি দেশের মানুষের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে।

তিনি বলেন, স্বাদের চেয়েও আমাদের বড় প্রাপ্তি মানুষের হাসিমুখ। গত দুই দশকে কর্মসংস্থান তৈরি, সমাজের পাশে দাঁড়ানো এবং গ্রাহকদের আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়ে আমরা এই যাত্রা অব্যাহত রেখেছি।

প্রতিষ্ঠানটির ভাষ্য, সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের খাবার সরবরাহের লক্ষ্য নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে কেএফসি। বর্তমানে দেশের ছয়টি বিভাগে ১০টির বেশি গুরুত্বপূর্ণ শহরে রেস্তোরাঁ রয়েছে প্রতিষ্ঠানটির।

কেএফসি জানায়, দুই দশক পূর্তির পর তৃতীয় দশকের যাত্রায় খাবারের নিজস্ব রেসিপি, গ্রাহকসেবা ও ডিজিটাল সেবার ওপর গুরুত্ব দিচ্ছে তারা। ২০ বছর পূর্তি উপলক্ষে বছরজুড়ে বিভিন্ন অফার, রেস্তোরাঁয় বিশেষ আয়োজনসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।