logo
Advertisement

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন করলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

এশিয়া পোস্ট ডেস্ক
ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন করলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিতে স্বাগত জানান ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। মঙ্গলবার ওয়ালটন করপোরেট অফিসে। ছবি: ওয়ালটন

রাজধানীতে ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর পাশাপাশি ক্রিকেটের সার্বিক উন্নয়নে ওয়ালটনের পৃষ্ঠপোষকতা ও সহায়তা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যত ক্রিকেটে নতুন সুযোগ সৃষ্টিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করায় এর উদ্দেশ্য।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির ৬ সদস্যের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে আসেন। প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন বিসিবির ভাইস-প্রেসিডেন্ট ফাহিম সিনহা, চিফ এক্সিকিউটভি অফিসার নাজিম উদ্দীন চৌধুরী, বিসিবির মার্কেটিং অ্যান্ড কমারশিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদ উজ্জামান এবং মার্কেটিং অ্যান্ড কমারশিয়াল বিভাগের ভাইস চেয়ারম্যান আসিফ রাব্বানি।

পরিদর্শনকালে অতিথিরা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন শেষে তামিম ইকবাল বলেন, ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিকস খাতের স্বনামধন্য ও শীর্ষ প্রতিষ্ঠান। একটি ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ইতিমধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েছে। আমার খেলোয়াড়ি জীবনের সবসময় ওয়ালটনকে ক্রিকেটের সব ইভেন্টে পৃষ্ঠপোষকতা করতে দেখেছি। দেশের ক্রিকেটাঙ্গণের সঙ্গে ওয়ালটন ব্র্যান্ড ওতপ্রোতভাবে জড়িত। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্রিকেট ইভেন্টে নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন।

তার প্রত্যাশা, বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) এবং জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) সব ফরমেটকে (লংগার ভার্সন, ওয়ান ডে, ও টি২০) বিপিএলের আদলে ফ্র্যাঞ্জাইজিদের মাধ্যমে ঢেলে সাজাতে ওয়ালটন সহযোগিতার হাত বাড়িয়ে ক্রিকেটের সার্বিক উন্নয়নে অবদানের ধারা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, আমরা বিসিএল ও এনসিএলের মতো টুর্নামেন্টগুলো ফ্রাঞ্চাইজিভিত্তিক করতে উদ্যোগ নিয়েছি। আমাদের প্রত্যাশা, ওয়ালটন সেখানে একটি টিম হিসেবে নিজেদেরকে উপস্থিত করবে।

ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, আমাদের লক্ষ্য বিশ্ববাসীর কাছে ওয়ালটন তথা বাংলাদেশকে ইলেকট্রনিকস ও প্রযুক্তি পণ্যের হাব হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ওয়ালটন ব্র্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করা। ইতিমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের ৫৫টি দেশে পরিচালিত হচ্ছে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস। এরই অংশ হিসেবে ওয়ালটন শুরু থেকে ক্রিকেট অঙ্গনসহ নানা খেলাধুলায় সুনামের সঙ্গে পৃষ্ঠপোষকতা করে আসছে। ঘরোয়া থেকে শুরু করে জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন। ক্রিকেটসহ সবধরনের খেলাধুলায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিসিবি সভাপতিকে আশ্বস্ত করেন তিনি।

ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, যেখানেই খেলাধুলা, সেখানেই উপস্থিত রয়েছে ওয়ালটন। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেখানেই খেলতে যাচ্ছে, সেখানেই থাকছে ওয়ালটন। বিসিএল ও এনসিএল ফ্রাঞ্চাইজিভিত্তিক করার কথা জানিয়েছে বিসিবি। পাশাপাশি ওয়ানডে ও টি২০ ফরমেট নিয়েও কাজ করতে চান। বিসিবির সভাপতির মহাপরিকল্পনাকে স্বাগত জানিয়ে ওয়ালটনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ ও মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লীগ এবং জাতীয় ক্রিকেট লীগের টানা ১৩টি আসরে পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন। পাশাপাশি প্রথম শ্রেণির বাংলাদেশ ক্রিকেট লীগে টানা ৯ বছর সেন্ট্রাল জোন দলের ফ্র্যাঞ্চাইজিও ছিল ওয়ালটন।