ওয়ালটনের মেগা ডিল অফার, কম্পিউটার ও ই-বাইক কিনে মিলবে ক্যাশভাউচার

১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
এশিয়া পোস্ট ডেস্ক
ওয়ালটনের মেগা ডিল অফার, কম্পিউটার ও ই-বাইক কিনে মিলবে ক্যাশভাউচার
ছবি : সংগৃহীত

ওয়ালটনের কম্পিউটার পণ্য ও তাকিওন ই-বাইক কেনায় বিশেষ মেগা ডিল অফারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এই অফারের আওতায় ক্রেতারা সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার এবং নির্ধারিত পণ্যে ক্যাশব্যাক সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়ালটনের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর, স্পিকার এবং বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ কিনলে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি নির্ধারিত কম্পিউটার পণ্য কেনায় ১ হাজার ৫০০ টাকা থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং তাকিওন ই-বাইক কিনলে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে।

'ওয়ালটন কম্পিউটার মেগা ডিল অফার' এবং 'তাকিওন ই-বাইক মেগা ডিল অফার' ক্যাম্পেইনের আওতায় দেশের সব ওয়ালটন প্লাজা, ই-প্লাজা এবং ওয়ালটনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনাকাটায় এই সুবিধা পাওয়া যাবে। চলতি মাসের ৯ জুলাই থেকে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অফারটি চলবে।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য। এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা ক্যাশভাউচার ও ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি সহজে প্রযুক্তিপণ্য কেনার সুযোগ পাবেন।

তিনি জানান, পণ্য কেনার পর স্বয়ংক্রিয় বার্তার মাধ্যমে ক্যাশভাউচার ও ক্যাশব্যাকের পরিমাণ গ্রাহককে জানিয়ে দেওয়া হবে। পরে সংশ্লিষ্ট ওয়ালটন শোরুম থেকে এসব সুবিধা গ্রহণ করা যাবে।

এই ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন ধরনের কম্পিউটার এক্সেসরিজও রয়েছে। এর মধ্যে আছে অ্যাকসেস কন্ট্রোল, কেবল ও কনভার্টার, কার্টিজ, সিসিটিভি, কুলার, হাব, পাওয়ার সাপ্লাই ইউনিট, রাউটার, স্মার্টওয়াচ, ট্যাবলেট, ওয়েট স্কেল, পাওয়ার ব্যাংক, মেমোরি কার্ড, র‌্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, পেন ড্রাইভ, হেডফোন, ওয়াই-ফাই রাউটার, ইউএসবি কেবল, স্পিকার এবং ইউপিএস।

বর্তমানে ওয়ালটনের তাকিওন ব্র্যান্ডের ৮টি মডেলের ই-বাইক বাজারে রয়েছে। এসব ই-বাইকের দাম ৭৮ হাজার ৭৫০ টাকা থেকে ১ লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকার মধ্যে।