logo
Advertisement

সোনারগাঁওয়ে সাইফুর’সের নতুন শাখার যাত্রা শুরু

এশিয়া পোস্ট প্রতিবেদক
সোনারগাঁওয়ে সাইফুর’সের নতুন শাখার যাত্রা শুরু
সোনারগাঁওয়ে সাইফুর’সের নতুন শাখার উদ্বোধন। ছবি: সংগৃহীত

সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান সাইফুর’স-এর নতুন শাখা সাইফুর’স সোনারগাঁও।

Advertisement

রোববার (২৩ আগস্ট) আইয়ুব প্লাজা, লেভেল-৪, থানা রোড, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁও-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাইফুর’স-এর প্রতিষ্ঠাতা সাইফুর রহমান খান। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, পেশাজীবী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

সাইফুর’স সোনারগাঁও শাখার মাধ্যমে স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের জন্য ইংরেজি ভাষা শিক্ষা, আইইএলটিএস প্রস্তুতি, কম্পিউটার প্রশিক্ষণ, শিশু ও জুনিয়র ইংরেজি, লাইফ স্কিলস, চাকরিজীবীদের জন্য বিশেষ কোর্স, উচ্চশিক্ষা ও স্টাডি ভিসা পরামর্শ, জার্মান ভাষা এবং আউসবিলডুং-সংক্রান্ত প্রশিক্ষণ ও পরামর্শের সুযোগ তৈরি করা হবে।

অনুষ্ঠানে সাইফুর’স সোনারগাঁও শাখার পরিচালক মো. রিয়াজুল করিম বলেন, আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের, গর্বের এবং একই সঙ্গে দায়িত্বের একটি দিন। সোনারগাঁওয়ের মাটিতে সাইফুর’স-এর নতুন যাত্রার সূচনা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

তিনি বলেন, সোনারগাঁওয়ের প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনা রয়েছে। প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, দক্ষতা অর্জনের সুযোগ এবং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস। আমরা সেই সুযোগ তৈরিতে কাজ করতে চাই।

রিয়াজুল করিম জানান, সাইফুর’স সোনারগাঁও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, পেশাজীবী ও তরুণদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী। তাদের লক্ষ্য শুধু একটি নতুন শাখা পরিচালনা করা নয়; বরং সোনারগাঁওকে শিক্ষার্থী ও তরুণদের দক্ষতা, আত্মবিশ্বাস এবং ক্যারিয়ার উন্নয়নের একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেমরা কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. নুর এ আলম বলেন, নিয়মিত পড়াশোনা এবং ভবিষ্যতে কাজে দেবে এমন দক্ষতা অর্জন এখন সময়ের দাবি।

বিশেষ অতিথি মাওলানা মহি উদ্দিন বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষা শিক্ষার্থীদের জন্য অধিক কার্যকর হবে।

সোনারগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মিজানুর রহমান খান বলেন, সাইফুর’সের নতুন শাখা সোনারগায়ের শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যত গড়তে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাইফুর’স-এর প্রতিষ্ঠাতা সাইফুর রহমান খান শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত শেখার পাশাপাশি নিজেদের যোগ্যতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির আহ্বান জানান।

তিনি বলেন, গ্রামার দিয়ে ভাষা শিক্ষা হয় না, যেভাবে আমরা বলতে বলতে বাংলা শিখেছি, সেভাবেই আমরা ইংরেজি শিখব। গ্রামার পড়ে ভাষা আর শেখা হয় না। সাইফুর’সের দীর্ঘ ২৬ বছরের পথ চলায় আমরা আবিষ্কার করেছি কীভাবে আরও কার্যকর ভাবে ইংরেজি শেখানো যায়। অন্তত একবার হলেও আমাদের ক্লাসে এসে দেখুন। আমাদের বই পড়ে দেখুন। পরিবর্তন ও সম্ভাবনা নিজেই টের পাবেন।

সাইফুর’স সোনারগাঁও কর্তৃপক্ষ জানায়, নতুন শাখার মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের দেশের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগের জন্য প্রস্তুত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বিশেষ উদ্বোধনী অফার

নতুন শাখার উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ ভর্তি সুবিধাও ঘোষণা করা হয়েছে। উদ্বোধনী আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন কোর্সে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ থাকছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরা শাখায় এসে কোর্স, ভর্তি ও প্রশিক্ষণসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

সাইফুর’স সোনারগাঁও কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন এই উদ্যোগ সোনারগাঁও ও আশপাশের এলাকার শিক্ষার্থী এবং তরুণদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।