logo
Advertisement

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এশিয়া পোস্ট ডেস্ক
এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

কর্মরত শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

গত ২৯ ও ৩০ জুন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের কর্মী, তাদের বাবা-মা, ভাই-বোন, স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা এ কর্মসূচির আওতায় বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়েছেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এবং বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. জয়জিৎ চৌধুরী, MBBS (CU), MPH (Australia), MGPM (Australia), Fellowship in Diabetology and Human Nutrition, AGM–Medical Services; এবং ডা. আদনান জাওয়াদ, MBBS, MS (ENT–Head & Neck Surgery), Attending Consultant–ENT Head & Neck Surgery। পাশাপাশি বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরাও ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন, নাক-কান-গলা, অর্থোপেডিক্সসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনার মাধ্যমে কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এটি এন. মোহাম্মদ গ্রুপের তৃতীয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এর আগে প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পগুলোর মাধ্যমে প্রায় ৫ হাজার মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন। এবারের দুই দিনব্যাপী ক্যাম্পে কর্মী ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে প্রায় ৪ হাজার মানুষ স্বাস্থ্যসেবার আওতায় এসেছেন।

এন. মোহাম্মদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানের কর্মীদের কল্যাণ এবং তাদের পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মীদের পাশে থেকে একটি সুস্থ, সচেতন ও মানবিক কর্মপরিবেশ গড়ে তুলতে কাজ করছে।

মানবিক ও কল্যাণমুখী এই উদ্যোগের মাধ্যমে এন. মোহাম্মদ গ্রুপ শুধু কর্মীদের স্বাস্থ্যসেবাই নিশ্চিত করছে না, বরং কর্মী ও পরিবারের প্রতি দীর্ঘমেয়াদি দায়বদ্ধতার একটি ইতিবাচক উদাহরণও স্থাপন করছে।