রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস বাজারে

এশিয়া পোস্ট ডেস্ক
রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস বাজারে
ছবি : সংগৃহীত

দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান রহিমআফরোজ নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস বাজারে এনেছে। নতুন এই পণ্যের উদ্বোধন উপলক্ষে সম্প্রতি ঢাকার লে মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহিমআফরোজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ রহিম, গ্রুপ বিজনেস সিইও মুনাওয়ার মিসবাহ মঈন, সিওও মোখলেছুর রহমান এবং রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের হেড অব সেলস, মার্কেটিং অ্যান্ড সার্ভিস নওয়াজ আবদুর রহিম। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের ডিলাররাও অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিষ্ঠানটির দাবি, নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস সংযুক্ত সৌর প্যানেলের সক্ষমতার ওপর নির্ভর করে দিনের বেলায় বিদ্যুৎ বিল ১০০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ে সহায়তা করতে পারে।

রহিমআফরোজ জানায়, এই স্মার্ট আইপিএস লিড-অ্যাসিড ও লিথিয়াম-আয়ন ব্যাটারি উভয়ের সঙ্গেই ব্যবহার করা যাবে। এমনকি ব্যাটারি ছাড়াও এটি পরিচালনা করা সম্ভব।

এ ছাড়া সৌর প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ ঘরের অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র চালাতেও ব্যবহার করা যাবে। এর ফলে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়েও সুবিধা মিলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।