logo

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ইফতার অনুষ্ঠিত

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ইফতার অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্টজনদের সম্মানে রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৫টায় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এই ইফতারে চিকিৎসা ও শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী স্বাস্থ্যসেবায় মানবিকতা, সহমর্মিতা ও পেশাগত দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের কল্যাণে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ইফতারে অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পালসহ দেড় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল শুধু আধুনিক চিকিৎসাসেবাই নয়, বরং সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারেও নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।