logo

আইসিসিবিতে শুরু হয়েছে ‘সেফকন-২০২৬’ মেলা

আইসিসিবিতে শুরু হয়েছে ‘সেফকন-২০২৬’ মেলা

রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) সেভর এক্সপোর আয়োজনে শুরু হয়েছে ‘সেফকন-২০২৬’ (SAFECon)। 

গত ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া এ আয়োজনটি চলেছে ১৮ এপ্রিল পর্যন্ত। এতে অনুষ্ঠিত হয়েছে ‘বিল্ডেক্স-২০২৬’সহ (BuildEx) একাধিক আন্তর্জাতিক প্রদর্শনী।

এতে অংশগ্রহণ করেছে ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড, যেখানে তারা তাদের প্রিমিয়াম হোটেল প্রকল্প Salt Bay ও Eden Bay উপস্থাপন করছে।

এই আয়োজনটি দেশি-বিদেশি অংশগ্রহণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

 

মেলাটি বিনিয়োগ, ব্যবসায়িক সংযোগ এবং নতুন সম্ভাবনা তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ইতো মধ্যেই সাড়া ফেলেছে।