২ ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল শেলটেক সিরামিকস

টেকসই শিল্পায়ন, স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিরামিক টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)।
প্রতিষ্ঠানটি ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনোমিক গ্রোথ’ ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি ‘মোস্ট সাসটেইনেবল রিয়েল এস্টেট কোম্পানি অব দ্য ইয়ার, বিল্ডিং ম্যাটেরিয়ালস কোম্পানি’ ক্যাটাগরিতে সম্মাননা স্মারক অর্জন করেছে।
ভোলায় অবস্থিত শেলটেক সিরামিকসের উৎপাদন কারখানাকে কেন্দ্র করে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে টেকসই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্যোগ ‘Progress Through People: Transforming Bangladesh's Largest Island’-এর জন্য প্রতিষ্ঠানটি ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনোমিক গ্রোথ’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে।
প্রতিষ্ঠানটির মতে, এই অর্জন ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি মানুষের উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর অগ্রগতিকে সমান গুরুত্ব দেওয়ার অঙ্গীকারের প্রতিফলন।
এ ছাড়া ‘Crafting Tomorrow: Transforming Bangladesh's Largest Island’ শীর্ষক প্রামাণ্যচিত্রের জন্য শেলটেক সিরামিকস টানা দ্বিতীয়বারের মতো ‘মোস্ট সাসটেইনেবল রিয়েল এস্টেট কোম্পানি অব দ্য ইয়ার, বিল্ডিং ম্যাটেরিয়ালস কোম্পানি’ ক্যাটাগরিতে সম্মাননা স্মারক পেয়েছে। প্রামাণ্যচিত্রটিতে দায়িত্বশীল শিল্পায়নের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, এই স্বীকৃতি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দায়িত্বশীল উৎপাদন, কমিউনিটি উন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি শেলটেক সিরামিকসের ধারাবাহিক অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।
শেলটেক সিরামিকসের পক্ষে প্রতিষ্ঠানটির ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) সৈয়দ আলী আবদুল্লাহ জামি পুরস্কার গ্রহণ করেন।
.png)





