logo

মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ

ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে শীর্ষস্থানীয় ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪। প্রতিবারের মতো এবারও মার্সেল পণ্যের গ্রাহকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ। এই ঈদে মার্সেল পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন ১০ লাখ টাকা জেতার সুযোগ। এ ছাড়াও রয়েছে আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাকসহ লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। চলতি বছরের ঈদুল আজহা পর্যন্ত দেশজুড়ে মার্সেল পণ্য ক্রয়ে এসব সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা।

সম্প্রতি রাজধানীর মার্সেল কর্পোরেট অফিসে অনুষ্ঠিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সিজন-২৪-এর উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, অভিনেতা ইরফান সাজ্জাদ, মার্সেলের হেড অব বিজনেস হোসেন মো. রুহিন সাব্বিরসহ অন্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, প্রতিটি বড় উৎসবকে সামনে রেখে মার্সেল সবসময়ই ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পণ্য ক্রয়ে গ্রাহকদের ১০ লাখ টাকা জেতার সুযোগ দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, পূর্বের মতো এবারের ডিজিটাল ক্যাম্পেইনও গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শতভাগ সফল হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ চলাকালীন দেশজুড়ে মার্সেল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা সিলিং ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং সংশ্লিষ্ট পণ্যের বারকোড ডিজিটালভাবে রেজিস্ট্রেশন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে মার্সেলের পক্ষ থেকে এসএমএস পাঠিয়ে ক্রেতাদের জানিয়ে দেওয়া হবে তারা ১০ লাখ টাকা, আকর্ষণীয় ক্যাশব্যাক বা নিশ্চিত উপহার পেয়েছেন কি না। সংশ্লিষ্ট মার্সেল শোরুম কর্তৃপক্ষ ক্রেতাদের হাতে সেই উপহার তুলে দেবে।

বিক্রয়োত্তর সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ গড়ে তুলছে মার্সেল। এ জন্য দেশব্যাপী মার্সেল পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাওয়া সম্ভব হবে। একই সঙ্গে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও সহজেই গ্রাহকের ফিডব্যাক জানতে পারবেন। এই কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণ নিশ্চিত করতে ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন সুবিধা প্রদান করছে মার্সেল।