দেশে আধুনিক হোম পাওয়ার ব্যাকআপ সল্যুশন চালু করল এসিআই ও গুডউই

বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে যৌথভাবে ‘গুডউই ইও জি২’ সিরিজ অব-গ্রিড ইনভার্টার এবং ‘লিংক্স এ জি৪’ সিরিজ ব্যাটারি বাজারে এনেছে এসিআই রিনিউএবল এনার্জি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান গুডউই টেকনোলজিস কোম্পানি লিমিটেড।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর লে মেরিডিয়েন হোটেলে এর উদ্বোধন হয়।
নতুন পণ্য দুটি মূলত বাসাবাড়ির জন্য একটি নির্ভরযোগ্য পাওয়ার ব্যাকআপ সল্যুশন হিসেবে বাজারে আনা হয়েছে। বাংলাদেশের পরিবারগুলোর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে ইও জি২ সিরিজ অব-গ্রিড ইনভার্টার এবং লিংক্স এ জি৪ সিরিজ ব্যাটারিকে একটি সমন্বিত এনার্জি স্টোরেজ ব্যবস্থা হিসেবে উপস্থাপন করা হয়।
বিদ্যুৎ বিভ্রাটের সময় এই সমাধান ঘরের প্রয়োজনীয় বাতি, ফ্যান, ইন্টারনেট সংযোগ, যোগাযোগের যন্ত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ গৃহস্থালি সরঞ্জাম সচল রাখতে সহায়তা করবে। প্রচলিত জ্বালানি নির্ভর, ব্যাকআপ ব্যবস্থার তুলনায় এটি আরও পরিচ্ছন্ন, নীরব এবং ব্যবহারবান্ধব বিকল্প হিসেবে পরিবারের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও জ্বালানি স্বনির্ভরতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে গুডউই টেকনোলজিস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের হেড অব মার্কেটিংয়ের ম্যাগি চেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলের হেড অব সল্যুশন এরিক ইয়াং, হেড অব মার্কেট রিসার্চ ভ্যানেসা চেং এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মাহির শাহরিয়ার।
এসিআই রিনিউএবল এনার্জি ও এসিআই মোটরস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস, চিফ বিজনেস অফিসার প্রকৌশলী আসিফ উদ্দিন, বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি এবং অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার তানভীর আহমেদ তানিম।
অনুষ্ঠানে পণ্য দুটির আনুষ্ঠানিক উন্মোচনের পাশাপাশি এগুলোর প্রযুক্তিগত বৈশিষ্ট্য, ব্যবহার এবং বাংলাদেশের বাসাবাড়িতে নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুৎ ব্যাকআপ সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে বিশেষ উপস্থাপনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্বোধনের মাধ্যমে এসিআই রিনিউএবল এনার্জি ও গুডউই টেকনোলজিস বাংলাদেশের গ্রাহকদের জন্য উদ্ভাবনী, কার্যকর এবং ভবিষ্যৎ-উপযোগী জ্বালানি সমাধান সহজলভ্য করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
.png)






