logo

নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত

নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
গণপিটুনিতে নিহত জালাল

নরসিংদীর পলাশে গণপিটুনিতে জালাল (৪৫) নামে জেল পলাতক এক আসামি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।

Advertisement

নিহত জালাল নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি নরসিংদী জেলা কারাগার হতে পলাতক আসামি।

ওসি জানান, ডাকাতিসহ একাধিক মামলার আসামি জেল পলাতক জালাল এলাকা ছাড়া ছিল। তার বিরুদ্ধে ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে মাঝেমধ্যে এলাকায় যাতায়াত করতো। বৃহস্পতিবার রাত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকাবাসী তাকে গজারিয়া গ্রামের নূর উদ্দিনের কলা বাগানে দেখতে পেলে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনত পদক্ষেপ নেওয়া হচ্ছে।