কাপ্তাই হ্রদে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই হ্রদে সাতার কাতটে নেমে নিখোঁজের প্রায় পাঁচ ঘন্টা পর কিশোর নবজিৎ চাকমার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (৩০ মে) সন্ধ্যার হ্রদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে এদিন দুপুরে সে নিখোঁজ হয়।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাস জানান, স্থানীয়রা শুরুতে জাল ফেলে উদ্ধারের চেষ্টা করেছে। আমাদেরকে জানানো হয়নি। জাল টানার কারণে লাশটি অনেক দুরে সরে গিয়েছিল।
নবজিৎ চাকমা খাগড়াছড়ির তেঁতুলতলা এলাকার প্রদীপ চৌধুরীর ছেলে। সে কাপ্তাই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসেছিল। শনিবার এক বন্ধুসহ সে হ্রদে সাতার কাটতে নামে।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধারে পর ফায়ার সার্ভিস আমাদের বুঝিয়ে দিয়েছে। স্বজনদের কোরো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হযেছে।
