টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বর্তমানে টঙ্গী ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বলেন, একটি ওষুধ কোম্পানির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে৷ তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
