logo

নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতা সুমন দাশ। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শহর শাখার সাবেক সাধারণ সম্পাদক সুমন দাশকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এশিয়া পোস্টকে জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে সুমন দাশকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মঙ্গলবার বিকেলের মধ্যে আদালতে পাঠানো হবে।

ওসি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।