logo
Advertisement

ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,পিরোজপুর
ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: এশিয়া পোস্ট

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের নিচের ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক বিএসসি নার্সিং শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার ৬ নম্বর নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নরোত্তম মৃধা ওই গ্রামের গৌতম মৃধার ছেলে।

নিহতের স্বজন ও পরিবার সূত্রে জানা যায়, সকালে নরোত্তম নিজ ঘরের ফ্রিজের নিচে জমে থাকা ইঁদুরের খোঁড়া মাটি সরাতে যান। এ সময় অসাবধানতাবশত ফ্রিজের বিদ্যুৎ সংযোগের তারের সংস্পর্শে এসে জড়িয়ে পড়েন তিনি। স্বজনদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন এবং দ্রুত নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল কৌশিক সাহা জানান, সকাল ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট ওই যুবককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম আজ সন্ধ্যায় জানান, কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয় :