ঝিনাইদহে সীমান্তে ২ বাংলাদেশি নারী আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ২ বাংলাদেশি নারীকে আটক করেছে (বিজিবি)।
বুধবার (২৭ মে) দুপুর ১টার সময় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার পলিয়াপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহল দল নিয়মিত অভিযান পরিচালনা করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে দুইজন বাংলাদেশি নারীকে আটক করা হয়।
তারা বাংলাদেশের বাসিন্দা, অবৈধভাবে ভারতে বসবাস করত।
অন্যদিকে, মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ১৬৩ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।
পরে আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি।
