Advertisement

ফেনীতে জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, ফেনী
ফেনীতে জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার আলী আশরাফ ওরফে রুবেল। ছবি: সংগৃহীত

ফেনীর মহিপালে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামি ফেনী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ ওরফে রুবেল হাজারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) বিকেলে শহরের মাস্টার পাড়াসংলগ্ন লমী হাজারী বাড়ির বোনের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, রুবেলের ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানেরর সময় ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যা হামলা-মামলা ছিল। তিনি মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে গুলি চালিয়ে ফেনীর সোনাগাজীর চর চান্দিয়ার বাসিন্দা মাহবুবুল হাসান মাসুমকে হত্যা করা হয়। নিহতের ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ মামলায় ২২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তিদাস এশিয়া পোস্টকে জানান, আসামিকে আদালতের মাধ্যমে সোমবার কারাগারে পাঠানো হবে।

বিষয় :ফেনী