Advertisement

গাজীপুরে অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
গাজীপুরে অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত
কাভার্ডভ্যানের সামনের অংশ কেটে চালক আল আমিন শিকদারের মরদেহ বের করে আনা হয়। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে আল আমিন শিকদার নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত চালক আল আমিনের (৩৫) বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়।

রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রকিবুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সকাল ১০টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে কাভার্ডভ্যানের সামনের অংশ কেটে চালক আল আমিন শিকদারের মরদেহ বের করে আনা হয়। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ্ আহমেদ বলেন, রোববার সকালে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে একটি মিনি কাভার্ডভ্যান যাচ্ছিল। গাড়িটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় পৌঁছালে অন্য একটি অজ্ঞাত গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মিনি কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত অন্য গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় :