logo

মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মুয়াজ্জিনের

মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মুয়াজ্জিনের
এশিয়া পোস্ট গ্রাফিক্স

লক্ষ্মীপুরে মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জায়েদ হোসেন নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আবদুল গণি ভূঁইয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত জায়েদ হোসেন হাফেজ ছিলেন। তিনি ওই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। স্থানীয়দের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতে মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।