দুই অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন এমপি খোকন তালুকদার

মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় দুইটি অসহায় পরিবারে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এমপির প্রতিনিধিদল ডাসারের তিন প্রতিবন্ধী বোন ও কালকিনিতে বাদাম বিক্রি করে লেখাপড়া খরচ চালানো এই দুটি পরিবারে নগদ অর্থ, বস্ত্র ও খাদ্যসামগ্রী দেন।
আর্থিক সহায়তায় পেয়ে উপকারভোগী পরিবার ও সাধারণ জনগণ খোকন তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা গেছে, মাদারীপুরের ডাসারের পূর্ব দর্শনা এলাকার বাবা-মা হারানো তিন প্রতিবন্ধী বোন উম্মি বেগম, আকিতন ও নুননাহার। তাদের মানবেতর জীবনযাপন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর স্থানীয় এমপি আনিসুর রহমান খোকন তালুকদারের নজরে আসে।
কালকিনি পৌরসভার মিনাজদী এলাকার অষ্টম শ্রেণির ছাত্র রবিউল শেখের বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে ও নিজের শিক্ষার স্বপ্ন পূরণে বাদাম বিক্রি করে আসছিলেন রবিউল শেখ। খবর শুনে রবিউলের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন বলে জানান এমপির প্রতিনিধিরা।
এমপির প্রতিনিধি নুরুজ্জামান তালুকদার বলেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারের নির্দেশনায় ডাসারে একটি প্রতিবন্ধী পরিবার ও কালকিনিতে বাদাম বিক্রি করে লেখাপড়ার খরচ চালানো দুটি পরিবারে নগদ অর্থ, বস্ত্র ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এমপির পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, সমাজসেবক ইরান তালুকদার, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্র নেতা আতিকুর রহমান আজাদ, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসান, ডাসার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ডাসার উপজেলা যুবদল নেতা রেদোয়ান হাসান রুবেল প্রমুখ।
.png)






