logo
Advertisement

পুলিশ দেখে ডোবায় ঝাঁপ, ফায়ার সার্ভিসের সহায়তায় আটক

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
পুলিশ দেখে ডোবায় ঝাঁপ, ফায়ার সার্ভিসের সহায়তায় আটক
ডোবা থেকে মাদক বিক্রেতাকে উদ্ধারের পর সুনামগঞ্জ শহরের নতুন হাছননগর এলাকায় উৎসুক মানুষের উপস্থিতি। ছবি : এশিয়া পোস্ট

মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পাশের কচুরিপানায় ভরা ডোবায় লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন মাসুম আহমদ (২৫)। পুলিশও তার পিছু নিয়ে ডোবায় নামে। তবে কচুরিপানার মধ্যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে আটক করা হয়।

Advertisement

সোমবার (২৪ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ শহরের নতুন হাছননগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক মাসুম আহমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আগেও মাদকের মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে আটক করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ির পাশের ডোবায় কচুরিপানার মধ্যে লাফিয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ডোবা থেকে আটক করা হয়।

আটকের পর মাসুম আহমদকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নতুন হাছননগর এলাকার মৃত নুর মিয়ার ছেলে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মাসুম আহমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আগেও মাদকের মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে গেলে তিনি ডোবায় কচুরিপানার মধ্যে লাফিয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।