logo

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
শাকিল আহমেদ। ছবি: ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

মানিকগঞ্জের সিংগাইরে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিকেলে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শাকিল আহমেদ ইরতা গ্রামের মোহাম্মদ আরজুর ছেলে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

শাকিল আহমেদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী। তারা গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন।