logo

ফেনীর পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন প্রত্যুষ কুমার মজুমদার

ফেনীর পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন প্রত্যুষ কুমার মজুমদার
ফুল দিয়ে নবাগত পুলিশ সুপারকে বরণ করেন বিদায়ী পুলিশ সুপার শফিকুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার। তিনি বিদায়ী পুলিশ সুপার শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। সোমবার (১৫ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ফুল দিয়ে নবাগত পুলিশ সুপারকে বরণ করেন বিদায়ী পুলিশ সুপার শফিকুল ইসলাম।

জানা গেছে, নবনিযুক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এর আগে সিআইডির পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সাতক্ষীরা জেলার বাসিন্দা প্রত্যুষ কুমার মজুমদার বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা।

দায়িত্ব গ্রহণের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সাইফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী পুলিশ সুপারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন প্রত্যুষ কুমার মজুমদার।

নবাগত পুলিশ সুপার নতুন দায়িত্ব পালনে ফেনীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।