logo

কুবিতে অপ্রতিম হত্যা: তুহিনের পর আরও এক আসামি আটক

কুবিতে অপ্রতিম হত্যা: তুহিনের পর আরও এক আসামি আটক
ইশায়েক শাহরিয়ার অপ্রতিম। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় তুহিনের পর আনাস নামে আরও একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধায় বিষয়টি করেছেন কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।

নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

এর আগে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য মায়ের আইফোন নিয়ে কোটবাড়ির বাসা থেকে বের হয় অপ্রতীম। এরপর আর বাসায় ফেরেনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছের ম্যাজিক প্যারাডাইস পার্কের পিছনের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

অপ্রতিমের সঙ্গে থাকা তার মায়ের আইফোনটি এখনও পাওয়া যায়নি। ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের কারণ এবং মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।

এদিকে অপ্রতিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং দ্রুত আইনের আওতায় আনার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তারা ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। দাবি পূরণ না হলে বিশ্ববিদ্যালয় অচল করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।