মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মাদারীপুরে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।
সোমবার (১১ মে) সকালে এশিয়া পোস্টের মাদারীপুর জেলা প্রতিনিধি রাকিব হাসানের আয়োজনে মাদারীপুর প্রেসক্লাবে অনলাইন গণমাধ্যমটির উদ্বোধনী অনুষ্ঠান হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) জাহান্দার আলী মিয়া বলেন, এই গণমাধ্যমের স্লোগান হচ্ছে নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম এই কথাটি যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে আগামীতে কেউ আর ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। আমি এশিয়া পোস্টের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
আমি বিশ্বাস করি, এই গণমাধ্যমটি প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কথাগুলো জাতির সামনে তুলে ধরবে। সমাজের বিভিন্ন অসংগতি আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন, যাতে করে রাষ্ট্র-সমাজ সঠিক পথে ধাবিত হতে পারে।
এশিয়া পোস্টের মাদারীপুর জেলা প্রতিনিধি রাকিব হাসানের সভাপতিত্বে ও সাংবাদিক সাগর হোসেন তামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, ওলিউল আহসান কাজল আরাফাত হোসেন, রিপন চন্দ্র মল্লিক, সাব্বির হোসাইন আজিজ, নাজমুল হক, শাহাদাত জুয়েল, এমদাদ খান, আরিফুল রহমান, মহসিন তালুকদার, টি এম সিদ্দিক, অহিদুজ্জামান কাজল, সাইফুল ইসলাম নয়ন, আতিকসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।