logo

নড়াইলে বাসচাপায় সাবেক বিজিবি সদস্য নিহত

নড়াইলে বাসচাপায় সাবেক বিজিবি সদস্য নিহত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মো. বুলবুল আক্তার নামে বিজিবির সাবেক এক সদস্য নিহত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল আক্তার (৬৪) পৌর এলাকার কুড়িগ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে মোটরসাইকেলে বাড়ি থেকে প্রধান সড়কে উঠছিলেন বুলবুল। এ সময় যশোর থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।