ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে বৃক্ষরোপণ

‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এপেক্স ক্লাব অব শ্রীনগরের উদ্যোগে শুক্রবার (১০ জুলাই) দুপুরে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৈরী আবহাওয়ার মধ্যেও আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন এপেক্স ক্লাব অব শ্রীনগরের সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক মো. জসিম মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ জনি বেপারী, সেবা পরিচালক মাহমুদ হাসান ফাহাদ, ফেলোশিপ পরিচালক আরিফুল ইসলাম বুলেট, সদস্য শহিদুল ইসলাম, পরিচালক নয়ন হোসেন, মাসুদ রানা আবজাল, রতন হাওলাদার ও মাসুদ রানা ফাহিম।
এ ছাড়া কর্মসূচিতে অংশ নেন মুন্সীগঞ্জ জেলা তাঁতী দলের আহ্বায়ক আল হাদি খাঁন, ইকবাল হোসেন ঝন্টু, সিরাজদিখান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক মনির হোসেন পিন্টুসহ স্থানীয় ব্যক্তিরা।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আগামীতেও তাদের এই ধরনের পরিবেশবান্ধব সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।




