logo
Advertisement

কক্সবাজারে পাহাড়ধসে দেয়ালচাপা পড়ে শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কক্সবাজার
কক্সবাজারে পাহাড়ধসে দেয়ালচাপা পড়ে শিশুর মৃত্যু
এশিয়া পোস্ট গ্রাফিক্স

কক্সবাজারের পেকুয়ায় পাহাড়ধসে বসতঘরের দেয়াল চাপা পড়ে মো. মিনহাজ উদ্দিন নামে সাত বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার নানি।

সোমবার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খলিফা মুরা আলিম্যার ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু মিনহাজ উদ্দিন ওই এলাকার কলিম উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, দুই দিনের টানা বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়। সোমবার বিকেলে বাড়ির পেছনে জমে থাকা পানি সরানোর কাজ করছিল মিনহাজ ও তার নানি। এ সময় হঠাৎ পাহাড়ের একটি অংশ বসতঘরের ওপর ধসে পড়ে। এতে ঘরের দেয়াল ভেঙে শিশুটি চাপা পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে মাটির নিচ থেকে বের করলেও ততক্ষণে শিশুটি মারা যায়।

স্থানীয় টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারী বর্ষণের কারণে বাড়ির পেছনে পানি জমে ছিল। সেই পানি নিষ্কাশনের সময় আকস্মিক পাহাড়ধসে ঘরের দেয়াল ভেঙে পড়ে। এতে মিনহাজ ঘটনাস্থলেই মারা যায় এবং তার নানি আহত হন।

টানা বৃষ্টিতে আবারও ভূমিধসের আশঙ্কায় অনেকে মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা পাহাড়ঘেঁষা ঝুঁকিপূর্ণ বসতিগুলো দ্রুত চিহ্নিত করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ও ভূমিধস প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।