logo
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন

এশিয়া পোস্ট নিউজ,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন। ছবি: এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকার একটি পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ আগস্ট) ভোরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Advertisement

সাবস্টেশনটিতে আগুন জ্বলতে দেখে ভোর ৬টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ১৫ মিনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম জানান, খবর পাওয়ার পরপরই তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ-১-এর নির্বাহী প্রকৌশলী মির্জা মোহাম্মদ হাদিস জানান, বৃষ্টির কারণে সৃষ্ট শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিদ্যুৎ সরবরাহও যথারীতি চালু রয়েছে বলে জানান তিনি।