logo
Advertisement

মহাসড়কে বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ৩

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
সাভার, ঢাকা
মহাসড়কে বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ৩
সাভার মডেল থানা। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এলাকার নবীনগরমুখী লেনে এ মিছিল করার চেষ্টা করা হয়। প্রাথমিকভাবে আটককৃতদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের নবীনগরমুখী লেনে ৮ থেকে ১২ জনের একটি দল ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে। এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলের চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, মিছিলের চেষ্টা চালানো কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় বিস্তারিত জানা সম্ভব হয়নি। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।