logo

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎ লাইন। ছবি : সংগৃৃহীত

বার্ষিক রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলায় টানা ৯ ঘণ্টা শনিবার (২৮ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে দুই উপজেলার বিভিন্ন এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

শুক্রবার (২৭ নভেম্বর) কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, রাজারহাট উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণকাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা উপজেলার সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

অন্যদিকে উলিপুর উপকেন্দ্র-১-এর ১ নম্বর ফিডারের আওতায় ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

উলিপুরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো—মধ্যবাজার থেকে হাসপাতাল সড়ক, আজমের মোড়, খাওনার দরগা, মধ্যপাড়া, বলদিপাড়া ও ডারার পাড় এলাকা।

উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোসাদ্দেকুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, কাজের অগ্রগতির ভিত্তিতে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।

রাজারহাট উপকেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম জানান, রক্ষণাবেক্ষণকাজ শেষ হওয়ার পরপরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ চালু করে দেওয়া হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট