logo

বাগেরহাটে কেক কেটে এশিয়া পোস্টের উদ্বোধন

বাগেরহাটে কেক কেটে এশিয়া পোস্টের উদ্বোধন
এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে কেক কাটেন অতিথিরা। ছবি: এশিয়া পোস্ট

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন গণমাধ্যম এশিয়া পোস্ট। এ উপলক্ষে সোমবার (১১ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, বাগেরহাট রেড ক্রিসেন্টের সেক্রেটারি মাহাবুবুর রহমান টুটুল এবং বাগেরহাট সদর থানার ওসি (অপারেশন) মো. জসিম।

এমপি অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। এশিয়া পোস্ট বাগেরহাটের উন্নয়ন, সম্ভাবনা ও জনমানুষের কথা দেশ-বিদেশে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এ গণমাধ্যমটি মানুষের আস্থা অর্জন করবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ, সহসাধারণ সম্পাদক ইয়ামিন আলী, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামান, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আমিরুল হক বাবু, বাংলা টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরান, কামরুজ্জামান শিমুল, দেশ টিভির জেলা প্রতিনিধি শেখ তারিক আহমেদ, মো. মিজানুর রহমান সাগরসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, গণমাধ্যমের বিকাশ এবং বাগেরহাটের উন্নয়নমূলক সংবাদ দেশ-বিদেশে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

পরে অতিথিরা কেক কাটেন। এ সময় এশিয়া পোস্টের পক্ষ থেকে বাগেরহাট প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।