logo

পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে

পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে
ছবি: এশিয়া পোস্ট

উত্তরের জেলা পঞ্চগড় আবারও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। সেই সাথে কমেছে তাপমাত্রা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

Advertisement

ঘন কুয়াশার কারণে ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। সকাল থেকে ঘন কুয়াশা উপেক্ষা করে গায়ে শীতের কাপড় জড়িয়ে কাজের সন্ধানে বের হন শ্রমজীবী মানুষেরা।

এদিকে শীত নিবারনের জন্য আগুন পোহাচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণ কমলেও হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীত অনুভূত হচ্ছে।

সদর উপজেলার জগদল এলাকার বাসিন্দা আরিফুর রহমান বলেন, সামনে শীত আসছে আর তাই নিজের প্রস্তুতি হিসেবে একটি লেপ তৈরি করে নিলাম। কারণ আর কিছুদিন পরে তো দোকানগুলোতে আরও ভিড় বাড়বে। তাই আগেভাগেই শীতের প্রস্তুতি নিয়ে নিলাম।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ঘন কুয়াশার পরিমাণ আরও কয়েকদিন জেলায় অব্যাহত থাকতে পারে। সেই সাথে জেলায় চলতি মাসের শেষে শীতের তীব্রতা আরও বাড়বে।