খুলনা ওয়াসার চেয়ারম্যান হলেন সাবেক মেয়র মনিরুজ্জামান মনি
এশিয়া পোস্ট নিউজ, খুলনা

খুলনায় পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি।
সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে তিন বছরের জন্য খুলনা ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
মনিরুজ্জামান মনি খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০১৪ সালে খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।
বিষয় :খুলনা





