Advertisement

মাইক্রোবাস ফেলে পালাল কারবারিরা, ভেতরে মিলল ১৩০ কেজি গাঁজা ও ফেনসিডিল

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
মাইক্রোবাস ফেলে পালাল কারবারিরা, ভেতরে মিলল ১৩০ কেজি গাঁজা ও ফেনসিডিল
উদ্ধার করা ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল। ছবি: এশিয়া পোস্ট

মিরসরাইয়ে একটি মাইক্রোবাস থেকে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধারসহ মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

Advertisement

মিরসরাই থানা সূত্রে জানা গেছে, গভীর রাতে একটি সন্দেহভাজন মাইক্রোবাস দেখতে পেয়ে পুলিশ ধাওয়া করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও পাচারকারীরা রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ ঘটনায় অজ্ঞাতনামা পাচারকারীদের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, মাদকের বিস্তার রুখতে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে। জেলাজুড়ে নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ঘটনার পেছনে জড়িত চক্রকে শনাক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, মিরসরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী এবং মিরসরাই ও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।