রাতে বের হন বাবার সঙ্গে, ভোরে মিলল লাশ

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
রাতে বের হন বাবার সঙ্গে, ভোরে মিলল লাশ
মরদেহ উদ্ধার হওয়া সনজিব সরকার। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামে সনজিব সরকার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার ঠেকরা-দক্ষিণশ্রীপুর খেজুরতলা সড়কের বড় খালের মাথা সংলগ্ন একটি মাছের ঘেরের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সনজিব সরকার উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে সনজিব তার বাবার সঙ্গে বাড়ি থেকে বের হন। নিজেদের মাছের ঘেরে ছেলেকে রেখে রাত ১০টার দিকে তার বাবা বাড়িতে ফিরে আসেন। ভোরের দিকে স্থানীয়রা সনজিবের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।