logo

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ড। ছবি: ভিডিও থেকে নেওয়া

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লাগে। এতে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Advertisement

খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কার্যালয়ের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত জানতে ওসিকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসক সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।

খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুদ্দিন বলেন, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।