logo

এক্সপ্রেসওয়েতে পিকঅ্যাপ নিয়ন্ত্রণ হারিয়ে চালক-হেলপার নিহত

এক্সপ্রেসওয়েতে পিকঅ্যাপ নিয়ন্ত্রণ হারিয়ে চালক-হেলপার নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মালবোঝাই একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেওয়ায় ২ জন নিহত হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে এক্সপ্রেসের ওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপের চালক মো. সুজন (৩৭) ও হেলপার মো. ইছারুল। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যশোর থেকে কাঁচামাল নিয়ে ঢাকামুখী পিকআপ নিমতলা আন্ডারপাস অতিক্রম করার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হেলপার ইছারুলকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনায়কবলিত পিকআপটি বর্তমানে হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে।

এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক এশিয়া পোস্টকে বলেন, মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।