logo
Advertisement

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে: হুইপ দুলু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,নাটোর
আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে: হুইপ দুলু
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজে একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: এশিয়া পোস্ট

গত ১৭টা বছর ধরে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজে একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তারেক রহমানের সরকার আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে বাজেট হলো, যেখানে স্বাধীনতার পর শিক্ষা মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন তার শিক্ষাকে ধ্বংস করা। আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মানুষ যেন এগিয়ে যেতে না পারে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে— সেই উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থাকে আঘাত করেছে। নতুন প্রজন্ম যারা দেশ পরিচালনা করবে, তারা যেন অশিক্ষিত ও মূর্খ অবস্থায় থাকে অথবা দেশ যেন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, সেই চক্রান্তই করা হয়েছিল। আর এই দেশকে ব্যর্থ করার জন্য পূর্ববর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়ে গেছে।

মাধনগর ডিগ্রি কলেজের ভবন উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন এবং মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকসহ কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

এর আগে জেলা বিএনপির কার্যালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আরোগ্য কামনায় এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিষয় :