logo
Advertisement

ঝালকাঠিতে নিষিদ্ধ পলিথিন বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

এশিয়া পোস্ট নিউজ,ঝালকাঠি
ঝালকাঠিতে নিষিদ্ধ পলিথিন বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা
ঝালকাঠিতে পরিবেশ অধিদপ্তরের পলিথিনবিরোধী অভিযান। ছবি: এশিয়া পোস্ট

ঝালকাঠির রাজাপুরে পরিবেশবিরোধী নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো থেকে ৩৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে ‘মা-বাবার দোয়া স্টোর’-এর স্বত্বাধিকারী মো. আবু সালেহ হাওলাদারকে ২ হাজার টাকা, ‘শ্রী শফিউল্লাহ স্টোর’-এর সুব্রত মণ্ডলকে ৪ হাজার টাকা, ‘ভাই ভাই স্টোর’-এর মো. আবুল কালামকে ২ হাজার টাকা এবং ‘বাসার স্টোর’-এর মো. আবুল বাসারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষানবিস) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোলাইমান হোসেন, মো. খালিদ সাইফুল্লাহ এবং মো. মোস্তাফিজুর রহমান। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর থেকে জানা গেছে, জরিমানাপ্রাপ্ত আবু সালেহ হাওলাদার ও আবুল কালাম রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগন্নাথপুর এলাকার বাসিন্দা। অন্যদিকে সুব্রত মণ্ডল স্বরূপকাঠি উপজেলার ভদ্রাংক এলাকার এবং আবুল বাসার একই উপজেলার গিঘড়া এলাকার বাসিন্দা।

ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা জানান, পরিবেশসংক্রান্ত আইন ও বিধি লঙ্ঘন করে ক্ষতিকর পলিথিন মজুত ও বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করার পাশাপাশি ৩৫ কেজি অবৈধ পলিথিন বাজেয়াপ্ত করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় পলিথিনবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।