logo

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৪

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৪

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

দগ্ধরা হলেন মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।

দাউদকান্দি ফায়ার সার্ভিস ও ডিফেন্সের ওয়ার হাউজিং ইন্সপেক্টর এরশাদ হোসাইন এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা যায়, সকাল ৬টার দিকে দাউদকান্দি বলদাখসল এলাকার একটি ভবনে লাইন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এ সময় নারী-শিশুসহ একই পরিবারে ৪ জন অগ্নিদগ্ধ হন। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে জিল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে পরিবার জানায়।

এ বিষয়ে ওয়ার হাউজিং ইন্সপেক্টর এরশাদ হোসাইন বলেন, ওই ভবনের পরিবারটি ভাড়া থাকত। মনোয়ারা বেগম গ্রামীণ ব্যাংকে কর্মরত আছেন। তিনিসহ তার পরিবারের সকলকে আমরা আসার আগেই ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যায়। প্রাথমিকভাবে আমরা জানতে পারি এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ছিল।