logo
Advertisement

মহাসড়কের ডিভাইডারে উঠে উল্টে গেল বাস, আহত ১০

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
মহাসড়কের ডিভাইডারে উঠে উল্টে গেল বাস, আহত ১০
দুর্ঘটনার শিকার বাস। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মহাসড়কের ডিভাইডারে উঠে উল্টে গেছে একটি বিআরটিসি বাস। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

Advertisement

বুধবার (১৭ জুন) দুপুর ১২টা ৫০ মিনিটের উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী বিআরটিসি বাসটি ইলিয়টগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি মহাসড়কের ডিভাইডারে ওপর উঠে উল্টে যায়। এতে বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক জাকির সিকদার বলেন, বাসটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় মহাসড়কে কোনো যানজটের সৃষ্টি হয়নি এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।