logo

ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রদল নেতার

ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রদল নেতার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ট্রাকচাপায় নয়ন আহমেদ নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভালুকার সীমান্ত ফুলবাড়িয়ার উপজেলার জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (৪ মার্চ) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ।

নিহত নয়ন আহমেদ ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাঠাঁলী এলাকার আরফান শেখের ছেলে। তিনি ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

ফুলবাড়িয়া থানার পরিদর্শক মোখলেছুর রহমান বলেন, একজনকে সঙ্গে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে ভালুকায় যাচ্ছিলেন নয়ন। রাত সাড়ে ১০টার দিকে ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তে জোরার ব্রিজ এলাকা পর্যন্ত আসতেই মোটরসাইকেলটিকে ট্রাক চাপা দেয়। নয়ন ঘটনাস্থলেই মারা যান। তার সহযাত্রী শাকিল আহত হন।

তিনি বলেন, ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। আহত শাকিলকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।