logo

গফরগাঁওয়ে চার বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
গফরগাঁওয়ে চার বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
বগি লাইনচ্যুত হওয়া ট্রেন। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহর গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের প্রবেশের আগ মূহুর্তে ট্রেনটির সামনের অংশের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ওসি আকতার হোসেন আরও বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।