logo
Advertisement

খোঁজ নেই অটোরিকশার, চালকের মরদেহ মিলল ডোবায়

খোঁজ নেই অটোরিকশার, চালকের মরদেহ মিলল ডোবায়
লোহাগাড়া–ভেলুরপাড়া সড়কের পাশে পড়ে আছে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ। ছবি : এশিয়া পোস্ট

বগুড়ার সোনাতলা উপজেলায় একটি ডোবা থেকে আব্দুর রহমান (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। পেশার সে অটোরিকশা চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আব্দুর রহমান। এরপর সে আর বাড়ি ফেরেনি। বুধবার সকালে লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবার পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরটিকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তার অটোরিকশাটিও পাওয়া যায়নি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।