logo

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ভৈরব বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত অটোরিকশার চালক আলী নূরের বাড়ি শহরের কালেঙ্গা গ্রামে। অপর নিহত ২ জনের বাড়ি দরগাহ এলাকায়। তবে তাদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সোয়া একটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আরিফ জানান, নিহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে লাশ হাসপাতালে রাখা আছে।

এ বিষয়ে মৌলভীবাজার সদর থানার ওসি সাইফুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।